
আরিফুল ইসলাম:-ভালুকার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায় শিল্পাঞ্চলের নার শিল্প-কারখানার প্রকার নিরাপত্তা নিশ্চিত করতে শতভাগ রপ্তানিমুখি শিল্প প্রতিষ্ঠান ও কারখানার নিরাপত্তা বিধান জোরদারকরণ,শ্রমিকদের অসন্তোষ নিরসনকল্পে শিল্পাঞ্চল এলাকায় পিকেট ডিউটির পাশাপাশি মোবাইল টিমসমুহ সর্বদাই প্রেট্রোলিং করে যাচ্ছে।সেই লক্ষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৫ এর পুলিশ সুপার
মোঃ মিজানুর রহমান ভালুকার কাঠালীতে অবস্থিত শতভাগ রপ্তানি মুখি স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান রাসেল স্পিনিং মিলস্ লিমিটেড পরিদর্শন করেন।এসময় উক্ত কারখানার মালিক পক্ষ ও শ্রমিকদের সাথে মতবিনিময় করে সার্বিক পরিস্থিতি জানার চেষ্টা করেন।ফ্যাক্টরীর অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করার আহ্বান করেন ও সর্বত্র সিসি ক্যামেরা রাখার জন্য কর্তৃপক্ষকে পরামর্শ দেন।শ্রমিকদের বেতন-বোনাস সঠিক সময়ে পরিশোধ করতে অনুরোধ করেন।
করোনা প্রতিরোধে দেশে চলমান লকডাউনের বিধি পালনের নির্দেশনা প্রদান করেন ও কারখানায় আসা-যাওয়ার পথে কোন প্রতিবন্ধকতা আসলে সাথে সাথে শিল্পপুলিশকে জানাতে অনুরোধ করেন। কারখানার সকল কর্মকর্তা ও শ্রমিকদের মাক্স ব্যবহার নিশ্চিত করতে বলেন।এছাড়া অত্র শিল্প প্রতিষ্ঠানের ফায়ার সেফটি সহ যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থাপনার বিষয় গুলো সরেজমিনে পরিদর্শন করেন ও প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ দেন।পরিদর্শন কালে উক্ত কারখানার কর্মকর্তা কর্মচারীসহ শ্রমিক নেতৃবৃন্দ এবং শিল্প পুলিশ ইউনিটের সহকারী পুলিশ সুপার,পুলিশ পরিদর্শকগণ ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান