হোম » প্রধান সংবাদ » বগুড়ার শাজাহানপুর গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

বগুড়ার শাজাহানপুর গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া শাজাহানপুরে গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামন্ত্রনালয় নির্দেশনা বাস্তবায়নে বঙ্গবন্ধু  স্মৃতিকে স্মরণীয় রাখতে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২ টায় কলেজ চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বঙ্গবন্ধু কর্ণারের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি  উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি  আলী ইমাম ইনোকী।

এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোতাহার হোসেন মুকুল, গভর্নিং বডির সদস্য আব্দুর রশিদ, শিক্ষক প্রতিনিধি শামসুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান, গোহাইল ইউপি সদস্য  তাজনুর রহমান শাহীন ও শাহীন কোব্বাত, প্রভাষক শহীদুল ইসলাম সিনিয়র শিক্ষক আতাউর রহমান ও আফজাল হোসেন, রাম গোপাল, রবিন্দ্র নাথ শীল,আব্দুল মজিদ  প্রমুখ।

প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি  আলী ইমাম ইনোকী বলেন, বঙ্গবন্ধু কর্ণার এর মাধ্যমে শিক্ষার্থীরা স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ও জাতির ইতিহাস ঐতিহ্য স্মরণ রাখতে পারবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!