হোম » প্রধান সংবাদ » আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী কবিতা করোনা আক্রান্ত, টেলিফোনে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী কবিতা করোনা আক্রান্ত, টেলিফোনে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

হুমায়ুন কবির সুমন.সিরাজগঞ্জ: বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) রাতে কোভিড পজেটিভ শনাক্ত হয় বলে ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন তাঁর ভাই সাবেক এমপি চয়ন ইসলাম।
রবিবার বেলা পৌনে ১২টায় যুবলীগের সপ্তম কংগ্রেসের সাবেক আহবায়ক চয়ন ইসলাম তাঁর নিজের ফেসবুক ওয়ালে লেখেন ‘বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আমার বড় বোন মেরিনা জাহান কবিতা কোভিড পজেটিভ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কিছুক্ষণ আগে ফোন করে কবিতা আপার সাথে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন সবাই কবিতার রোগমুক্তির জন্য দোয়া করবেন।’
রবিবার সকাল সাড়ে দশটায় মেরিনা জাহান কবিতাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে শারীরিক অবস্থার খোঁজখবর নেন, প্রধানমন্ত্রীর ফোনে তিনি আপ্লুত হন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মেরিনা জাহান কবিতা ডাক্তারের পরামর্শে বর্তমানে ঢাকার গুলশানের বাসায় আইসোলেশনে রয়েছেন। গত দুদিন ধরে শরীরে
জ্বর ও ঠান্ডা অনুভব করলে তিনি করোনা টেস্ট করান এবং ফলাফল পজেটিভ আসে। প্রফেসর মেরিনা জাহান কবিতা বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী প্রফেসর ডঃ মযহারুল ইসলাম কন্যা। রাজনীতিতে নামার আগে তিনি সরকারি বদরুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষ  ছিলেন। তাঁর সুস্থতার জন্য তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!