হোম » প্রধান সংবাদ » সোনাইমুড়ীতে আইনজীবির উপর অতর্কিত হামলা!

সোনাইমুড়ীতে আইনজীবির উপর অতর্কিত হামলা!

মো: হানিফ, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: সোনাইমুড়ীতে আলা উদ্দিন নামের নোয়াখালী জর্জ কোটের এক আইনজীবি ও তার সহযোগী হানিফের উপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ী পিটিয়ে ও কুপিয়ে মারাত্বক জখম করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৮ টার দিকে পাশ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর নামক স্থানে

মুড়ীর মেইল সংলগ্ন। ভুক্তভোগীর পরিবার জানিয়েছেন, সকাল ৮ টার দিকে নোয়াখালী জর্জ কোটে যাওয়ার উদ্দেশ্যে উপজেলার কাশিপুর বাজার নামক স্থান থেকে মোটর সাইকেল যোগে রওনা দিলে দুর্গাপুর মুড়ীর মেইল সংলগ্ন স্থানে গিলে তার গতিরোধ করে মুখোশ পরা অবস্থায় ৮/১০ জন যুবক এসে লাটি-সোঠা পিটিয়ে ও ধারালো চুরি দিয়ে আঘাত করে। হত্যার উদ্দেশ্যে তার পিটে আঘাত করলে সে লাফ দিয়ে পাশের খালে পড়ে গেলে স্থানীয়রা এসে

তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হসপিটালে ভর্তি করে। এ নিয়ে তিনি বারগাঁও ইউনিয়ের রামকৃষ্ণপুর গ্রামের মৃত মফিজ উল্যাহর ছেলে এডভোকেট আলা উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত নামা ৮/১০ জনকে বিবাদী করে বেগমগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এডভোকেট আলা উদ্দিন অভিযোগ করে জানান, তার কোন মামলায় প্রতিপক্ষরা তাকে গায়েল করতে তার উপর হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!