
গোলাম রব্বানী দুলাল: বগুড়ার আদমদীঘি উপজেলা চত্বরে বিনোদনের জন্য নব-নির্মিত দৃষ্টিনন্দন শিশুপার্ক উদ্বোধন করলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডা. হুমায়ুন কবীর। গতকাল ৯ জুলাই শুক্রবার সন্ধ্যায় ফিতা কেটে পার্কটি উদ্বোধন করেন তিনি। এসময় বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক, আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, প্রকৌশলী সাজেদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, ইউপি চেয়ারম্যান এ্যাড. সামছুল হক, জিল্লুর রহমান, আব্দুল হক আবু উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিন বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য উপজেলা পরিষদ চত্বরে এ ধরনের একটি পার্ক তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পার্কটি সরকারি ও ব্যক্তিগত অর্থায়নে দ্বারা নির্মিত।এ পার্কটিতে পুকুরের মাঝ খানে বসার আসন, দোলনা, আলোকসজ্জাসহ নানা সাজে সাজানো হয়েছে। এতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শিশুরা আগমন করে সুন্দর সময় কাটাতে পারবে। এর পাশাপাশি বিভিন্ন দপ্তরে আগত সেবাগ্রহিতারাও অবসর সময় কাটাতে পারবে ও পার্কে বিচক্ষণ করে মানসিক প্রশান্তি অনুভব করবে বলে আশা করি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান