হোম » প্রধান সংবাদ » কোরবানীর ঈদে চমক নলডাঙ্গার সম্রাট ও যুবরাজ

কোরবানীর ঈদে চমক নলডাঙ্গার সম্রাট ও যুবরাজ

নাটোর প্রতিনিধি : পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে প্রতিবছরই আলোচনায় আসে সবচেয়ে বড় আকারের গরুগুলোর নাম ও দাম। এবার নাটোরের নলডাঙ্গার বানুরভাগ গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে সিরাজুল মজিদ এমন ২টি বিশাল গরু পালন করেছেন। গরু ২ টির নাম দিয়েছেন সম্রাট ও যুবরাজ। প্রচলিত পদ্ধতির পরিমাপে গরু ২টির বর্তমান ওজন সাদা সম্রাট প্রায় ৩০ মণ ও কালো যুবরাজ প্রায় ২৫ মণ। ইতি মধ্যেই বিভিন্ন স্থান থেক মানুষজন

আসছেন সম্রাট ও যুবরাজকে দেখতে। সিরাজুল মজিদ বলেন , অনেক যত্ন করে আমরা গরু দূটোকে বড় করেছি। সম্রাটের বর্তমান বয়স ৩ বছর ৭ মাস ও যুবরাজের বয়স ৩ বছর ৫ মাস। সিরাজুল বলেন, সাদা রঙের সম্রাটের জন্য ১২ লক্ষ ও কালো রঙের যুবরাজের জন্য ৮ লক্ষ টাকা দাম চেয়েছি। এক্ষেত্রে ক্রেতাদের সাথে তাদের আলোচনার

সুযোগ রয়েছে বলে জানান তিনি। ফ্রিজিয়ান জাতের এই গরু ২টি স্বাভাবিক খাবার খাইয়ে বড় করেছেন বলে জানান মজিদ। প্রতিদিন খৈল,ভূষি,কাঁচা ঘাস বেশি খাওয়ানো হয় সম্রাট ও যুবরাজকে। ঘরের মধ্যে ফ্যানচালাতে হয় সব সময় ও গোসল করাতে হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রকিবুল হাসান বলেন,সম্রাট ও যুবরাজ উপজেলার সবচেয়ে বড় গরু। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে খামারিকে সবসময় সহযোগিতা করা হয়েছে ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!