
আওয়াজ অনলাইন : আজ শুক্রবার থেকে ফেরীতে যাত্রীবাহী সকল ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র জরুরি পণ্যবাহী গাড়ি, এ্যাম্বুলেন্স এবং সরকারি কাজে ব্যবহৃত পরিবহন পারাপার করা হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আজ এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান সৈয়দ মো: তাজুল ইসলাম বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী ফেরীতে যাত্রীবাহী সকল ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে। কতদিন বন্ধ থাকবে-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা মন্ত্রিপরিষদ বিভাগই সিদ্ধান্ত নেবে।
সূত্র- বাসস। /এইচ.

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২