
আবু তারেক বাঁধন: ঠাকুরগায়ের পীরগঞ্জে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার (৮জুলাই) সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি নসরতে খোদা রানা‘র সভপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুল
ইসলাম, বিশেষ অতিথি পীরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক ,পীরগঞ্জ থানার অফিসার্স ইন্চার্জ প্রদীপ কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা বিএনপি‘র সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা কমিউনিস্ট পাটির সাধারন সম্পাদক এ্যডভোকেট আবু সায়েম,পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, প্রেসক্লাবের সহ সভাপতি আসাদুজ্জামান প্রমুখ।
এসময় প্রেসক্লাবে সহ সভাপতি কাজী নুরুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, পীরগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান মানু ,সাংবাদিক দ্বীপেন্দ্রনাথ রায়, বুলবুল আহাম্মেদ, মোকাদ্দেস হায়াত মিলন, বিষœুপদ রায়, ফজলুল কবির ফকির,মুনসুর আলী, বাদল হোসেন, ফাইদুল, লিমন সরকার, নাট্যকার গৌতম দাস বাবলু সহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২