হোম » প্রধান সংবাদ » প্রধানমন্ত্রীর দোয়া ত্রাণ সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খোকন

প্রধানমন্ত্রীর দোয়া ত্রাণ সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খোকন

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া ত্রাণ সামগ্রী অসহায় ও হতদরিদ্র কর্মবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে সহায়তা প্রদান করছেন বগুড়া ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই খোকন।  শুক্রবার  (০৯ জুলাই ) সকাল ৮ থেকে উপজেলার মথুরাপুর ইউনিয়ন,গোপাল নগর ইউনিয়ন,চৌকিবাড়ি ইউনিয়নের অসহায়-দুস্থ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে করোনাকালীন প্রধানমন্ত্রীর দোয়া ত্রাণ সামগ্রী সহায়তা  ১০০ জুন পরিবারের মাঝে প্রদান করেন তিনি।

  এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ মোঃ বাহাদুর আলী, ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ  শফিকুল ইসলাম শফি,পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হাছান মাহমুদ রাব্বি, সাধারণ সম্পাদক মোঃ পারভেজ, চিকাশি ইউনিয়নের ছাত্রলীগ নেতা সিজু প্রমুখ।  ধুনট উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী  লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই খোকন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া  ত্রাণ সামগ্রী ণআমি মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ সহায়তা প্রদান অব্যাহত রেখেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। তিনি সুস্থ থাকলে আপনারাও সুস্থ থাকবেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!