হোম » প্রধান সংবাদ » অনলাইন পরীক্ষার ভাগ্য একাডেমিক কাউন্সিলে

অনলাইন পরীক্ষার ভাগ্য একাডেমিক কাউন্সিলে

আজিজুর রহমান হাবিপ্রবি প্রতিনিধিঃ করোনা পরিস্থিতি বিবেচনা করে ঈদুল আযহার ছুটি শেষে অনলাইনে পরীক্ষা গ্রহণের বিষয়ে আগামী সপ্তাহে একাডেমিক কাউন্সিল হবে বলে জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। এদিকে স-শরীরে পরীক্ষার ঘোষণা দিলেও করোনা পরিস্থিতি অবনতি হলে বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে পরীক্ষা গ্রহণের আশ্বাসও দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এব্যাপারে উপাচার্য জানান, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে লেখাপড়ার বাহিরে থাকায় সার্বিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তায় ভুগছে। আমি বিশ্ববিদ্যালয়ে এসে সর্বপ্রথম পরীক্ষা গ্রহণ করার ব্যাপারে উদ্যোগ নিয়েছি। অনলাইনে পরীক্ষা কিভাবে নেয়া যায় সে ব্যাপারে গত বুধবার (৭ জুলাই) উপ-কমিটি একটি প্রতিবেদন জমা দিয়েছে। আর গত বৃহঃপতিবার ( ৮ জুলাই) সম্মানীত ডীনদের নিয়ে পুনরায় একটি সভা করি। আগামী সপ্তাহে একাডেমিক কাউন্সিলে অনলাইন পরীক্ষার ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। প্রত্যাশা করছি ঈদের পর শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে ।
এসময় নবনিযুক্ত উপাচার্য আরও বলেন, মহামান্য রাষ্ট্রপতি আমাকে উপাচার্য হিসাবে নিয়োগ দেয়ায় আমি তাঁর উপর কৃতজ্ঞতা প্রকাশ করছি। হাবিপ্রবিকে এগিয়ে নিতে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো এজন্য সকলের সহযোগিতা কামনা করছি। উপাচার্য সরাসরি কিছু না বললেও একাধিক সূত্রে জানা যায়, একাডেমিক কাউন্সিল হওয়া সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ই জুলাই।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!