
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ২০ হাজার পিস প্যারাসিটামল ট্যাবলেট প্রদান করলেন ভেরিতাস ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সাইফুল ইসলাম ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফরিদুল ইসলামের নিকট অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপির প্রতিনিধি এই ঔষধ হস্তান্তর করেন।
এসময় তত্ত্বাবধায়ক ডা. মো. সাইফুল ইসলাম বলেন, করোনা মহামারির মধ্যে সিরাজগঞ্জে প্যারাসিটামল ট্যাবলেটের পর্যাপ্ত সরবরাহ না থাকায় হাসপাতালের রোগীদের সাহায্যার্থে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্নার পক্ষ থেকে ভেরিতাস ফার্মাসিটিক্যালস লিঃ এর ২০ হাজার পিস প্যারাসিটামল ট্যাবলেট অনুদান হিসাবে প্রদান করেছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান