হোম » প্রধান সংবাদ » জার্মানি পালকি চলে দুলকি তালে ……

জার্মানি পালকি চলে দুলকি তালে ……

সৈয়দ আহসান:  ছোটবেলা কতবার যে এই পংতি টা আউড়েছি তা এখনো কানে বাঁজে। পালকিতে চড়ার সৌভাগ্য কখনো হয় নি। নাটকে সিনেমায় পালকিতে চড়ে নুতন বৌয়ের শশুরবাড়ী যাত্রার এ দৃশ্য কতবার মনে শিহরন জাগিয়েছে সেটা ভুলবার নয়। তাছাড়া গ্রামীণ সাংস্কৃতির মধ্যে বেহারার দুলকি তালে চলমান পাল্কি নিয়ে অনেক লেখা কাব্য সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছে।

পাশ্চাত্যের এই সর্বোন্নত দেশে আমি নিজেই আধুনিক পালকি সম চেয়ার দিয়ে দুই বেহারা আমাকে মাটির সমতল থেকে আমার বিল্ডিংয়ের ১২ তলায় নিজের ঘরে পৌঁছে দেয়াটা কল্পনায় ও আন্তে পারিনি। তাহলে ঘটনাটা খুলেই বলি বর্তমানে আমি ফ্রাঙ্কফুর্টের টিলা স্বদৃশ্য একটা উঁচু আবাসিক এলাকায় বাস করি শহর থেকে উঁচুতে হলেও মোটামুটি সমতল এলাকা। আমাদের ভবন টি ১৮ তলা।

আমি থাকি ১২ তলায়। গত ছয়দিন আগে প্রচুর বৃষ্টি হওয়াতে আমাদের বিল্ডিংয়ের বেসমেন্টে হটাৎ করে পানি জমে যায়। এ থেকে আমাদের বিশাল লিফট এর মোটর শর্ট সার্কিট হয়ে সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। এখন এর যন্ত্রাংশ ইতালি থেকে আমদানি করতে হবে।

এখন বুঝুন লে ঠেলা। আজ ৭ দিন হলো ১৮৮ টা সিঁড়ির ধাপ পার হয়ে সেই অচিন পুরের মাটির দেখা মেলে। আমার নড়বড়ে হাঁটুর উপর প্রচন্ড চাপ আর ব্যাথায় জান বেরিয়ে যাওয়ার উপক্রম হয়। এই ৭ দিন পরে মালিক কর্তৃপক্ষ আমাদের উপর থেকে নিচে নামিয়ে আনার জন্য চেয়ার সার্ভিস চালু করেছে।অনেকটা বাংলাদেশের পালকি সার্ভিসের মতো.

বিশাল দেহী দুজন পুরুষ আমাদেরকে চেয়ারে বসিয়ে নিচ থেকে উপরে এবং উপর থেকে নিচে আনা নেয়া করছে। সর্বাধুনিক জার্মানীর এই প্রস্তর যুগে প্রবেশের পরিণতি কোনো মতেই প্রণিধান যোগ্য নয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!