হোম » প্রধান সংবাদ » পাবনার সাথিয়ায় কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন  থানা পুলিশ ও সেনাবাহিনীর   যৌথ অভিযান 

পাবনার সাথিয়ায় কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন  থানা পুলিশ ও সেনাবাহিনীর   যৌথ অভিযান 

রাউজ আলী:  করোনা সংক্রমণের বিস্তাররোধে  কঠোর লকডাউন বাস্তবায়নে সাথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও)এসএম  জামাল আহমেদ ও সাথিয়া থানার অফিসার্ ইনচার্জ  ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করেন। আজ মঙ্গলবার  (৬ জুলাই) সকাল থেকে পাবনার সাথিয়ার বিভিন্ন সংযোগ সড়ক ও গুরুত্বপূর্ণ হাট বাজার সহ সকল স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে অভিযান

 

পরিচালনা করতে দেখা গেছে।  এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও)  এসএম জামাল আহমেদ ও সাঁথিয়া থানার অফিসার  ইনর্চাজ ওসি মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম   উপজেলার   বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। এছাড়া সকাল থেকেই  মহাসড়ক ও শাখা সড়কগুলোতে যান চলাচল ছিল কম। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। সরেজমিনে ঘুরে দেখা যায় সাথিয়া   উপজেলা প্রশাসন ও সাথিয়া থানা পুলিশেরও  ব্যাপক নজরদারিতে রয়েছে ।

সরকার ঘোষিত লকডাউন যথাযথ ভাবে মেনে চলতে অনুরোধ করেছেন সাথিয়া উপজেলা  প্রশাসন ও সাঁথিয়া থানা পুলিশ । এছাড়া ও উপজেলার প্রতিটি ইউনিয়নে ও লকডাউন বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন ও সাঁথিয়া থানা পুলিশ কঠোর লকডাউন  নিষেধাজ্ঞা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্হা নেয়া হবে বলেও জানান উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউ এন ও)  এসএম জামাল আহমেদ ও সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম  ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!