হোম » প্রধান সংবাদ » করোনা পরিক্ষা কেন্দ্রে রোগিদের ভিড়

করোনা পরিক্ষা কেন্দ্রে রোগিদের ভিড়

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের করোনা পরিক্ষাগাড়ে করোনা পরিক্ষা করতে আসা রোগিদের গাদাগাদি করতে দেখা যায় । রবিাবর সকালে সরোজমিনে গিয়ে দেখা যায়, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে করোনা পরিক্ষা করতে আসে দুর দুরান্ত থেকে রোগিরা। এর মাঝে অনেকেই করোনা আক্রান্ত এবং অনেকে আক্রান্ত না, কিন্তু তাদেরকে দেখা যায় এক রুমে ১০/১৫ জন গাদা গাদি করে দারিয়ে রয়েছে করোনা পরিক্ষার সেম্পল দিবে বলে।
করোনা সেম্পল দিতে আসা পরেশ জানান,আমি ৪/৫ দিন থেকে জ¦র,সর্দিতে ভুগতেছি ড: আমাকে কোরনা পরিক্ষা করার কথা বলেন এবং আমি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আসি করোনা পরিক্ষা করতে ,কিন্তু এসে যা দেখলাম তার চেয়ে করোনা পরিক্ষা না করাই ভালো বলে আমি মনে করি।
যে ভাবে রোগিরা গাদাগাদি করে পরিক্ষার সেম্পল দিতে যাচ্ছে আমার মনে হয় এর ফলে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবে। অবশেষে তাকে করোন পরিক্ষা না করেই চলে যেতে দেখো যায়। শিবগঞ্জ থেকে করোনা পরিক্ষা করতে আসা জয়নুল ইসলাম জানান,আমি টিকিট কেটে সকাল সারে ৮ টা থেকে করোনা পরিক্ষা করার জন্য অপেক্ষা করতেছি কিন্তু এখন লাইনে দারায় শুনি তারা ভিতরে ভিতরে সিরিয়াল নিয়ে নিছে এখন আর সিরিয়াল নিবেননা।
অন্ধকার ঘরে মোবাইলের আলো জ্বালিয়ে করোনা টেস্টের সিরিয়ালের নাম নিতে দেখা যায় কর্তব্যরত একজনকে।
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন মো: মাহফুজার রহমান সরকার বলেন রোগিদের গাদাগদি না হওয়ার জন্য বড় যায়গায় বড় পরিশরে করোনা পরিক্ষার ব্যাবস্থা করা হয়েছে,আমরা তাদের সচেতন ,সামাজিক দুরত্ব,মাস্ক নিশ্চিত করছি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!