
বরগুনা প্রতিনিধিঃ পটুয়াখলীত র্যাব-৮ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বরগুনা এর যৌথ উদ্যোগে অদ্য দুপুর আনুমানিক দুপুর ১ ঘটিকার সময় বরগুনা জেলার আমতলী থানাধীন আমড়াগাছীয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নকল পন্য উৎপাদন করার অপরাধে, তিন দোকানে ৮০০০ হাজার হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বরগুনা। তারা হলেন আমড়াগাছীয়া বাজার এর হাওলাদার
মেডিকেল হল এর মালিক মোঃ জহিরুল ইসলাম ও আজম মেডিকেল হল এর মালিক মোঃ নাজমুল ইসলামকে ৬০০০ হাজার টাকা এবং মের্সাস জাহান মেডিকেল হল এর মালিক মনিরুল ইসলাম ২০০০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক, জনাব মোহাম্মদ সেলিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বরগুনা , ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া