হোম » প্রধান সংবাদ » রাজাপুরে কুপিয়ে জখমের ঘটনায় পিতা-পুত্র গ্রেপ্তার

রাজাপুরে কুপিয়ে জখমের ঘটনায় পিতা-পুত্র গ্রেপ্তার

হাফিজা ইসলাম পিংকী: ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে পথরোধ করে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো. কালাম মৃর্ধা নামের এক যুবককে এলোপাথরী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। শনিবার সকালে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের উত্তর সাউদপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত কামাল মৃর্ধা (৪০) উত্তর সাউদপুর এলাকার অকাব্বর আলী মৃর্ধার ছেলে এবং মঠবাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।

 

এ ঘটনায় গতকাল রবিবার রাতে পিতা পান্নু হাওলাদার ওরফে নাসিরকে ও ঘটনার পরে তাৎখনিক পুত্র নাজমুল হাসানকে গ্রেপ্তার করেছে রাজাপুর থানা পুলিশ। এ ঘটনায় আটককৃত নাজমুল ও মো.পান্নু হাওলাদারের ওরফে নাসির পিতা পুত্র। মামলা সুত্রে জানাযায়, প্রতিপক্ষের সাথে পূর্ব থেকে ভুক্তভোগীর পারিবারিক বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে প্রতিপক্ষরা ধারালো ছুরি দিয়ে আহত কামাল মৃর্ধাকে এলোপাথারী

 

ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তখন আহতের ডাক চিৎকারে আশে-পাশের লোকজন ছুটে আসে আহতকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। বর্তমানে তিনি রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এ ঘটনায় আহতের স্ত্রী মোসা লাকী আক্তার বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, কালাম মৃর্ধাকে কুপিয়ে জখমের ঘটনায় পিতা-পুত্র সহ ৪ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় আটককৃত পিতা-পুত্র মো.পান্নু হাওলাদারের ওরফে নাসির ও নাজমুল হাসানকে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!