
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে বালুবাহী ট্রাকের ধাক্কায় ট্রাকসহ পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার পৌর এলাকার চালা পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালক ও হেলপার পলাতক রয়েছে। নিহতরা হলেন, বেলকচির চাল পূর্বপাড়া মহল্লার আব্দুস সামাদের ছেলে সাব্বির (১৩) ও রাব্বী (১০)।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা ঘটনাস্থল থেকে জানান, দুই ভাই বাড়ির পাশে রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল। এ সময় বালুবাহী একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দিলে তারা দুই ভাইসহ ট্রাকটি পাশের একটি পুকুরে পরে যায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান