হোম » প্রধান সংবাদ » হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে খামারির মৃত্যু 

হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে খামারির মৃত্যু 

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বীরেন চন্দ্র (৪০) নামের এক খামারির মৃত্যু হয়েছে।রোববার (৪ জুলাই) সকালে উপজেলার দক্ষিণ গোতামারী এলাকায় এ ঘটনাটি ঘটেছে। মৃত বীরেন চন্দ্র দক্ষিণ গোতামারী এলাকার মনোরঞ্জনের পুত্র। জানা যায়, মুরগির খামারে কাজ করছিলো বীরেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন তিনি।
এ বিষয়ে গোতামারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ণ চন্দ্র বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বীরেন চন্দ্র লেয়ার মুরগির খামারে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক শক পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ বিষয়ে হাতীবান্ধা থানা কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবরটি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!