
মোঃহাসান আলী: ঠাকুরগাঁও জেলা বালিিয়াডাঙ্গী উপজেলার করোনা প্রতিরোধে কঠোর বিধি নিষেধ মাঠ পর্যায়ের চিত্র সরেজমিনে পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান ও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন। কঠোর বিধিনিষেধ এর তৃতীয় দিনে শনিবার বিকালে সাড়ে ৪টায় বালিয়াডাংগী উপজেলার চৌরাস্তা, কালমেঘ বাজার সহ বেশ কয়েকটি স্থান পরিদর্শন করেন নবনিযুক্ত ডিসি ও পুলিশ সুপার।পরিদর্শনকালে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেনকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় তাদের সাথে
আরও উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আব্দুস সবুর। করোনা প্রতিরোধে লকডাউনের আজ ৩য় দিনে বৃষ্টির কারণে সকাল থেকে স্থানীয় বাজারগুলোর দোকান পাট বন্ধ ছিল। বিকেল বেলা বৃষ্টি থামলে মানুষ বাইরে বের হওয়ার চেষ্টা করলে প্রসাশন তাদের থামিয়ে বাইরে বেড় হওয়ার কারণ জিজ্ঞাসা করে বিভিন্ন ভাবে প্রতিরোধ করে। এসম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেন জানান, উপজেলা সমস্ত হাট- বাজার গুলোতে আমাদের টিম টহল দিচ্ছে। বিধি নিষেধ অমান্যকারীদের শাস্তি আওতায় আনা হচ্ছে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা