
তিনি আরো জানান, করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর ‘লকডাউন’ মানাতে গত ১ জুলাই সকাল থেকে ৩ জুলাই রাত পর্যন্ত জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নেতৃত্বে ৪৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পরাসহ বিভিন্ন অভিযোগে জেলার ৯টি উপজেলায় ২৬১টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ৩৪৭ জনকে বিভিন্ন পরিমাণে মোট ১ লক্ষ ৪৮ হাজার ৮০ টাকা জরিমানা করা হয়।
প্রসঙ্গ, চলমান লকডাউনে সিরাজগঞ্জ জেলায় জনসচেতনা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে তিন প্লাটুন বিজিবি, দুই প্লাটুন সেনা বাহিনী ও আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে প্রতিদিন কাজ করছে এবং ৯টি উপজেলার নির্বাহী অফিসার ও ভুমি কর্মকর্তা সচেতনতায় দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া