
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে শুভগাছা গ্রামের সরকারি রাস্তায় দীর্ঘ দিন যাবত পানি জমে থাকায় চরম ভোগান্তি পোয়াতে হতো গ্রামবাসীর। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্ন বৃষ্টিতে পানি জমাট বেধে রাস্তায় চলাচলের অযোগ্য হয়ে যেত। রাস্তার এমন বেহাল অবস্থায় বিভিন্ন সময় ঘটে ছোট বড় নানা দূর্ঘটনা। এই দর্ঘটনা এড়াতে রাস্তার পানি নিষ্কাশন ব্যবস্থায় নিজ অর্থায়নে পানি নিষ্কাশন ব্যবস্থা করলেন একজন
সাদা মনের মানুষ সাবেক ছাত্রলীগ নেতা শেরপুর মডেল অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ৩ নং খামারকান্দী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম রেজা । গত ৭ জুলাই শনিবার পানি নিষ্কাশন ব্যবস্থাকালে তিনি জানান দীর্ঘদিন যাবৎ রাস্তার এমন অবস্থায় গ্রামবাসীর চরম ভোগান্তী দিন দিন বেড়েই চলছে । আমি ব্যক্তিগত
তহবিল হতে রাস্তার পানি নিষ্কাশন ব্যবস্থা করে জনগনের মুখে হাসি ফুটাতে পেরে ভালো লাগছে। এ সময় উপস্থিত ছিলেন খামার কান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এর আইন বিষয়ক সম্পাদক হাতেম আলী, খামারকান্দী ইউপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সেলিম রেজা, বিশিষ্ট ব্যাবসায়ী সোলেমান, সাবেক ইউপি সদস্য জায়েদ আলী, হাবিবুল্লাহ, ফরহাদ হোসেন, নেছার আলী, আব্দুল মোমিনসহ গ্রামবাসী।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া