
আরিফুল ইসলাম আরিফ:- ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি২ এর অর্থবছরে সেরা কর্মকর্তা হিসেবে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন এজিএম (সেবা) আব্দুল্লাহ আল মামুন।তিনি ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ২০২০-২০২১ইং অর্থবছরের জন্য সেরা কর্মকর্তা হিসেবে শুদ্ধাচার পুরস্কারের জন্য চূড়ান্ত ভাবে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর স্বনামধন্য কর্মকর্তা এজিএম (সেবা) আব্দুল্লাহ আল মামুন
তালুকদার।এই সম্মাননা প্রাপ্তিতে এজিএম (সেবা) আব্দুল্লাহ আল মামুন পল্লী বিদ্যুৎ সমিতি-২ এবং গ্রাহক ও কলাকৌশলীদের সকলের প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সততা ও নিষ্ঠার সাথে সফলতার এ ধারা অক্ষুণ্ন রাখার ক্ষেত্রে সকলের দোয়া ও সহযোগিতা একান্ত ভাবে কামনা করছেন।এবং এই করোনা মহামারীর মধ্যে সবাই সবসময় সুস্থ ও নিরাপদ থাকার আহবান জানিয়েছেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী