
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ ফাহিম (২৬) নামের এক মেডিক্যাল কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত পৌনে নয়টায় উপজেলার গোলাকান্দাইল এলাকার মধ্যপাড়ায় এই ঘটনাটি ঘটে। গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকার মৃত আ. রহিম মাষ্টারের দ্বিতীয় ছেলে ফাহিম ইউএস বাংলা মেডিক্যাল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র ছিলেন বলে জানা গেছে। নিহতের বড় ভাই শাওন জানান, তাদের বসত বাড়ির নীচ তলায় একটি মুদির দোকান ছিল। গত তিন দিনের বৃষ্টিতে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হলে তাদের দোকানে পানি জমে যায়। এ সময় দোকান থেকে ফ্রিজসহ অন্যান্য মালামাল সরাতে গেলে অসাবধানতাবশত ফ্রিজের তারে হাত পড়ে ফাহিম বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে স্থাণীয় ইউএস বাংলা মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২