
রাউজ আলী, পাবনা জেলা প্রতিনিধিঃ করোনা সংক্রমণের বিস্তাররোধে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সাথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও)এসএম জামাল আহমেদ ও সাথিয়া থানার অফিসার্ ইনচার্জ ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম কড়া অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে। আজ শনিবার (৩ জুলাই) সকাল থেকে পাবনার সাথিয়ার বিভিন্ন সংযোগ সড়ক ও গুরুত্বপূর্ণ হাট বাজার সহ সকল স্থানগুলোতে আইনশৃঙ্খলা
বাহিনীর সদস্যদের নিয়ে সরব থাকতে দেখা গেছে। এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) এসএম জামাল আহমেদ ও সাঁথিয়া থানার অফিসার ইনর্চাজ ওসি মোহাম্মদ সিদ্দিকল ইসলাম উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। এছাড়া সকাল থেকেই মহাসড়ক ও শাখা সড়কগুলোতে যান চলাচল ছিল কম। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। সরেজমিনে ঘুরে দেখা যায় সাথিয়া উপজেলা প্রশাসনের ব্যাপক নজরদারিও কঠোর বিধি-নিষেধ।
এদিকে ১লা জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সরকার ঘোষিত বিধি-নিষেধ যথাযথ ভাবে মেনে চলতে অনুরোধ করছেন সাথিয়া উপজেলা প্রশাসন। এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে ও লকডাউন বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী নিষেধাজ্ঞা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্হা নেয়া হবে বলেও জানান উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউ এন ও) এসএম জামাল আহমেদ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান