হোম » প্রধান সংবাদ » সাথিয়ায় কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ  কঠোর  অবস্থানে 

সাথিয়ায় কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ  কঠোর  অবস্থানে 

রাউজ আলী, পাবনা জেলা প্রতিনিধিঃ করোনা সংক্রমণের বিস্তাররোধে  কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সাথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও)এসএম  জামাল আহমেদ ও সাথিয়া থানার অফিসার্ ইনচার্জ  ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম কড়া অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে। আজ শনিবার (৩ জুলাই) সকাল থেকে পাবনার সাথিয়ার বিভিন্ন সংযোগ সড়ক ও গুরুত্বপূর্ণ হাট বাজার সহ সকল স্থানগুলোতে আইনশৃঙ্খলা

 

বাহিনীর সদস্যদের নিয়ে সরব থাকতে    দেখা গেছে।  এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও)  এসএম জামাল আহমেদ ও সাঁথিয়া থানার অফিসার  ইনর্চাজ ওসি মোহাম্মদ সিদ্দিকল ইসলাম   উপজেলার   বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। এছাড়া সকাল থেকেই  মহাসড়ক ও শাখা সড়কগুলোতে যান চলাচল ছিল কম। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। সরেজমিনে ঘুরে দেখা যায় সাথিয়া   উপজেলা প্রশাসনের ব্যাপক নজরদারিও কঠোর বিধি-নিষেধ।

 

এদিকে  ১লা জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সরকার ঘোষিত  বিধি-নিষেধ যথাযথ ভাবে মেনে চলতে অনুরোধ করছেন সাথিয়া উপজেলা  প্রশাসন। এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে ও লকডাউন বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী নিষেধাজ্ঞা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্হা নেয়া হবে বলেও জানান উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউ এন ও)  এসএম জামাল আহমেদ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!