
আওয়াজ অনলাইন : রাজধানীতে শুক্রবার (২ জুলাই) সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে থেমে থেমে বৃষ্টির কারণে রাস্তাঘাট একেবারেই ফাঁকা।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের ভাষ্য, শুক্রবার রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোনো কোনো অঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাবে ভূমিধসের সম্ভাবনা রয়েছে।ছবি: সংগৃহীত। /এইচ.

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২