হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটে অসহায় পরিবারের মাঝে জি আর ক্যাশ (নগদ সহায়তা) বিতরণ

লালমনিরহাটে অসহায় পরিবারের মাঝে জি আর ক্যাশ (নগদ সহায়তা) বিতরণ

মোঃ মাসুদ রানা রাশেদ: বৃহস্পতিবার (১ জুলাই) লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ২নং কুলাঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্ত্বরে ২নং কুলাঘাট ইউনিয়ন পরিষদের আয়োজনে ২নং কুলাঘাট ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে জি আর ক্যাশ (নগদ সহায়তা) বিতরণ অনুষ্ঠিত হয়।

জি আর ক্যাশ (নগদ সহায়তা) বিতরণ করেন ২নং কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী। এ সময় ২নং কুলাঘাট ইউনিয়ন পরিষদের সচিব, সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ২নং কুলাঘাট ইউনিয়নের অসহায় ৩শত ৭৪টি পরিবারের মাঝে জি আর ক্যাশ (নগদ সহায়তা) হিসাবে ৫০০টাকা করে মোট ১লক্ষ ৮৭হাজার টাকা বিতরণ করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!