
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে প্রথম দিনে চলছে কড়াকড়ি সরকার ঘোষিত সাত দিনের লকডাউন। মাঠ দাপিয়ে বেড়াচ্ছে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী। ফলে জনসমাগম ও দোকানপাট খোলা খুব একটা চোখে পড়েনি। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় ছিল আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপরতা। এদিকে সিরাজগঞ্জ শহরের প্রবেশের ৯টি মুখ বন্ধ করে দিয়েছে জেলা পুলিশ প্রশাসন।
এতে শহরের ভিতরে প্রবেশ করতে পারছেনা কোন যানবাহন। তবে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত তেমন কোনো মানুষের চলাচল দেখা যায়নি। বন্ধ ছিল দোকানপাট। সাড়ে ১০টার পর থেকে কিছু মানুষের আনাগোনা শহরে লক্ষ্য করা গেছে। শহরের যেসব প্রবেশ মুখ বন্ধ করা হয়েছে, ইলিয়ট ব্রিজ, টুকু ব্রিজ, মুক্তিযোদ্ধাগলি, পামতলা মোড়, স্টেশন রোড়, থানা মোড়. পোষ্ট অফিস মোড়,বাহির গোলা মোড় ও ভিক্টোরিয়া কোয়াটার। প্রয়োজনের আরও বাড়তে পাবে।
অপর দিকে দোকানপাট শপিংমল খোলা না থাকলেও কাঁচাবাজার গুলোতে ছিল মানুষের কিছুটা আনাগোনা। এবং জেলা তথ্য অফিস থেকে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে চলছে সচেতনতা মাইকিং। এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম জানান, করোনা সচেতনতায় জেলা পুলিশের পক্ষ থেকে ৫দিনে ক্যাম্পেইন করা হয়েছে। এবং ২৪ ঘন্টায় জেলায় তিন ক্যাটাগরিতে ৭ শতাধিক পুলিশ মাঠে কাজ করছে। শহরের প্রতিটা মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। লকডাউনের আওতামুক্ত যানবাহনের যেন কোন সমস্যা না হয় সেই দিকেও পুলিশের
সহযোগীতা রয়েছে। এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ জানান, চলমান লকডাউনে জেলায় জনসচেতনা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে তিন প্লাটুন বিজিবি, দুই প্লাটুন সেনা বাহিনী ও আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছে। এবং ৯টি উপজেলার নির্বাহী অফিসার ও ভুমি কর্মকর্তা সচেতনতায় দায়িত্ব পালন করবে বলে তিনি জানান।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২