
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে জমি-জমার সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে গৃহবধু সহ আহত ৩ হওয়ার ঘটনায়, শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের দূর্লভপুর গ্রামের প্রতিপক্ষ, জহুরুল ইসলাম, মহিনুর ইসলাম, মজনু, সাবলু, মর্জিনা বেগম ও আফরোজা বেগম গং, দের সহিত দীর্ঘদিন যাবৎ জমি-জমা সংক্রান্ত
বিরোধ চলে আসছিলো। এর একপর্যায়ে গতকাল পূর্ব পরিকল্পিত ভাবে জহুরুল ইসলাম এর নেতৃত্বে এক দল দুঃস্কৃতিকারী হাতে লাঠি-শোটা ও দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত ভাবে হামলা চালায়। এসময় গৃহবধু আমেনা, তার ছেলে আমিরুল ইসলাম ও পুত্রবধু মোরশেদা বেগম কে বেধরক ভাবে মারপিট করে আহত করে এবং হামলাকারীরা বাড়ি-ঘর ভাংচুর করে। প্রতিবেশী আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
এ চিকিৎসার জন্য ভর্তি করে দেয়। এ ব্যাপারে গৃহবধু আমেনা বলেন, প্রতিপক্ষরা পূর্বের শত্রুতার জের ধরে প্রভাবশালী হওয়ায় অতর্কিত ভাবে হামলা চালায়। তিনি প্রশাসনের নিকট তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থার জানান। এ ব্যাপারে অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা