
মোঃ ইসলাম ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়। বুধবার পৌরসভার কনফারেন্স রুমে পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা এ বাজেট উপস্থাপন করেন। প্রস্তাবিত বাজেটে পৌরসভার উন্নয়ন খাতে ৬৪ কোটি ৫৬ লাখ ৪ হাজার ৫৬৭ দশমিক ৮০ টাকা ও ব্যয় খাতে ৬৪ কোটি ৪৬ লাখ ৭০ হাজার ৯০১ দশমিক ৪২ টাকা ধরা হয়। অন্যদিকে আয় খাতে ৭৩ লাখ ২০ হাজার ৮০২ দশমিক ৯ টাকা
প্রারম্ভিক স্থিতি ও ব্যয় খাতে ৭৮ লাখ ৫৯ হাজার ৪৬৮ দশমিক ৪৭ টাকা সমাপনী স্থিতি ধরে যাবতীয় খাতে সর্বমোট ৬৫ কোটি ২৯ লাখ ২৫ হাজার ৩৬৯ দশমিক ৮৯ টাকা আয় ও ব্যয় ধরে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট ঘোষনা করা হয়।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব রাশেদুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা আরিফ হোসেন প্রধান, প্রকৌশলী বেলাল হোসেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, পৌরসভার প্যানেল
মেয়র-১ আব্দুল কাইয়ুম চৌধুরী, প্যানেল মেয়র-২ সুদাম সরকার, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, আতাউর রহমান, দ্রৌপদী দেবী আগারওয়ালা, আবুল হাসনাত জামানসহ পৌরসভার বিভিন্ন কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীগণ। অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিগণ বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান