হোম » প্রধান সংবাদ » ভৈরবে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ভৈরবে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ  কিশোরগঞ্জের ভৈরবে পৌর এলাকার কালিপুর মধ্যে পাড়ার খান মাহমুদের বাড়ির সাদ মিয়া (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে ভৈরব থানা পুলিশ। নিহত সাদ মিয়া কালিপুরের আবু বক্কর মিয়ার পুত্র বলে জানা যায়। পুলিশ ও এলাকা সূত্রে জানা যায় যে, সাদ মিয়া মানসিক ভাবে অসুস্থ ছিল। আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিল। আজ  ২৮ জুন সোমবার সকালে এলাকাবাসীর নিকট খরব পেয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় সাদ মিয়ার মরেদহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের মরদেহ থানায় নিয়ে আসে এস আই আবুল কালাম আজাদ।
এবিষয়ে এস আই আবুল কালাম আজাদ বলেন সকাল পৌনে আটটার সময় সংবাদ কালিপুরে কাতার চ্যারিটির একটি পরিত্যাক্ত গরুর ফার্ম থেকে সাদ নামে একজন যুবকের মরদেহ উদ্ধার করি। পরে  নিহতের মরদেহ সুরতহাল করে থানায় নিয়ে আসি। পরে পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে  নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!