
এম আর ওয়াসিম: কিশোরগঞ্জের ভৈরবে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।(২৮জুন) সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়ক সৈয়দ নজরুল ইসলাম সড়কসেতুর ভৈরবের টোলপ্লাজার নাটাল মোড় থেকে এদের আটক করা হয়। আটককৃতরা হলেন ময়মনসিংহ জেলার সদর উপজেলার চরভাবানীপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে সাগর (১৯) ও একই জেলা-উপজেলার চরনিলক্ষীয়া গ্রামের রব্বানী মিয়ার ছেলে জসিম (১৮)। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ১৮কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব ক্যাম্প সূত্রে জানায়, আজ সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে ব্রাক্ষণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে গাঁজাসহ ঢাকার উদ্দেশ্যে একটি পিকআপ আসছে। এমন সংবাদে র্যাবের একটি টিম ওই এলাকায় তল্লাশি চৌকি বসায়। এক সময় পিকআপটি ওই এলাকা অতিক্রমের সময় তারা সেটি আটক করে তল্লাশী করে সাড়ে
১৮ কেজি গাঁজা উদ্ধার করেন। আর সাগর ও জসিমকে আটক করা হয়। এ ছাড়াও পিকআপে থাকা ৯টি প্লাস্টিকের খালি ড্রাম, মাদক বিক্রির নগদ এক হাজার টাকাসহ পিক-আপটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু