
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধে কাজীদের সাথে ধুনট থানা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জুন) দুপুরে ধুনট হুকুমআলী বাসস্ট্যান্ড এলাকায় সদর ইউনিয়ন কাজী অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা মুসলিম ম্যারিজ রেজিস্টার কল্যাণ সমিতির সভাপতি আলহাজ¦ কাজী মাওলানা মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা।
সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট থানার এসআই নূরুজ্জামান, কাজী আবু আইয়ুব বাশার, আবুল কালাম আজাদ, চিকাশি ইউপি কাজী আব্দুল হামিদ, সদর ইউনিয়ন কাজী গোলাম ফারুক, কালেরপাড়া ইউপি কাজী আব্দুস সামাদ, পৌর কাজী শহিদুল ও আল আমিন, এলাঙ্গী ইউপি কাজী আব্দুল হামিদ, চৌকিবাড়ী ইউপি কাজী রেজাউল করিম, মথুরাপুর ইউপি কাজী নাসির, নিমগাছি ইউপি কাজী আলমগীর, ভান্ডারবাড়ী ইউপি কাজী নুরুল ইসলাম, গোপালনগর ইউপি কাজী সাইম ও হিন্দু সম্প্রদায়ের উপজেলা ম্যারিজ রেজিস্টার নিবারন চন্দ্র প্রমুখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান