
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ মুজিব জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে “প্রকৃত শিক্ষার অভাবই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অন্তরায়” শিরোনামে অনলাইনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুন বাংলাদেশ স্কাউটস নওগাঁ জেলা রোভারের আয়োজনে নওগাঁ জেলা রোভারের সহ-সভাপতি প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খানের সভাপতিত্বে ও সম্পাদক মো. নাসিম আলমের পরিচালনায় উক্ত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক ও নওগাঁ জেলা রোভারের সভাপতি জনাব মোঃ হারুন-অর-রশীদ। প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার জনাব ফেরদৌস আহমেদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে ছিলেন রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর এ কে এম সেলিম চেীধুরী, বিশেষ স্কাউট ব্যক্তিত্ব হিসাবে যুক্ত ছিলেন প্রফেসর এ এইচ এম এ ছালেক, প্রফেসর মোঃ হামিদুল হক, প্রফেসর মোঃ আব্দুল মজিদ ও মডারেটর হিসাবে ছিলেন অধ্যক্ষ মোঃ মোফাখখার হোসেন খান। বিতর্ক প্রতিযোগিতায় জেলার ১৬টি দল অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় নওগাঁ সরকারি কলেজ গার্ল ইন রোভার গ্রæপ প্রথম, নিয়ামতপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রæপ দ্বিতীয় এবং তেঁতুলিয়া বিএমসি কলেজ, নওগাঁ রোভার স্কাউট গ্রæপ তৃতীয় স্থান অধিকার করে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান