হোম » প্রধান সংবাদ » সোনাইমুড়ীতে বিধবার সাথে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্যের ছেলেকে আটক করেছে এলাকাবাসী

সোনাইমুড়ীতে বিধবার সাথে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্যের ছেলেকে আটক করেছে এলাকাবাসী

মোঃ হানিফ, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে ২ সন্তানের জননী এক বিধবা মহিলার সাথে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্যের ছেলেকে আটক করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার পালপাড়া গ্রামের ডাক্তার বাড়ীতে। স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার পালপাড়া গ্রামের মৃত সাজু মিয়ার বিধবা স্ত্রী হাসি আক্তার (৩০) সাথে মোবাইল ফোনে পার্শ্ববর্তী পিতাম্বপুর গ্রামের ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের ছেলে তারেক (২৭) এর প্রেমের স¤পর্ক গড়ে উঠে। এরপর থেকে ঐ যুবক বিধবার

বাড়ীতে রাতের বেলায় আসা-যাওয়া করত। শুক্রবার দিবাগত গভীর রাতে আবারো বাড়ীতে আসা টের পায় এলাকার লোকজন। পরে তাদের উভয়কে আপত্তিকর অবস্থায় স্থানীয় এলাকাবাসী আটক করে। পরে ঐ যুবককে উত্তম মধ্যম দিয়ে পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আটক করে রেখে স্থানীয় ইউপি সদস্য স্বপন কতিপয় লোকজনের সহযোগীতায় উভয়কে বিয়ে পড়ানোর চেষ্টা করে। খবর পেয়ে সোনাইমুড়ী থানার এস.আই আলিম ঘটনাস্থলে গিয়ে

উভয়কে জিজ্ঞাসাবাদ করে। স্থানীয়রা আরো জানিয়েছেন, ঐ বিধবা মহিলার চলাফেরা সন্দেহজনক। তার এসব কর্মকান্ডে বিগত ৪ বছর পূর্বে তার স্বামী গলায় ফাঁস দিয়ে আÍহত্যা করে। এ নিয়ে তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মামলাও হয়েছিল বলে জানা গেছে। সোনাইমুড়ী থানার এস.আই আলিম জানান, তাদের উভয়কে এলাকাবাসী আটক করেছে। তিনি উর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন। নির্দেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!