হোম » প্রধান সংবাদ » “লক ডাউন কার্যকর করতে মাঠে নেমেছে সিরাজদিখান উপজেলা প্রশাসন”

“লক ডাউন কার্যকর করতে মাঠে নেমেছে সিরাজদিখান উপজেলা প্রশাসন”

মোঃ আসাদুজ্জামান বাচ্চু:  মুন্সীগঞ্জের  সিরাজদিখান উপজেলায় লক ডাউন কার্যকর করতে গতকাল মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। শুক্রবার জুম্মার নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদরে ও নিমতলা বাজারে সচেতনতামূলক প্রচারাভিযানে নামেন ইউএনও সৈয়দ ফয়জুল ইসলামের নেতৃত্বাধীন একটি টিম। প্রতিবেদকের সাথে আলাপকালে ইউএনও জানান -ঔষধ,মুদি,সবজি ও খাবারের দোকান বাদে সকল প্রকার দোকানপাট বন্ধ

থাকবে। ফার্মেসী চব্বিশ ঘন্টাই খোলা রাখা যাবে তবে জরুরী পরিসেবার দোকানপাট সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকবে। তিনি আরো বলেন- আজ আমরা সতর্ক করে যাচ্ছি কিন্তু শনিবার থেকে বিধিনিষেধ অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেল জরিমানাসহ কঠোর আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। সিরাজদিখান

বাজারের প্রায় হাজার খানেক দোকান মালিক ও কর্মচারী, নিমতলায় প্রায় পাঁচ শতাধিক দোকান মালিক ও কর্মচারী এবং শত শত ক্রেতা ও পথচারীদের মধ্যে এই সতর্কতামূলক প্রচারাভিযান চলে একটানা পাঁচ ঘন্টা। এ সময় কয়েকজন  পুলিশ সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ তাঁর সাথে ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!