
মোঃ আসাদুজ্জামান বাচ্চু: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় লক ডাউন কার্যকর করতে গতকাল মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। শুক্রবার জুম্মার নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদরে ও নিমতলা বাজারে সচেতনতামূলক প্রচারাভিযানে নামেন ইউএনও সৈয়দ ফয়জুল ইসলামের নেতৃত্বাধীন একটি টিম। প্রতিবেদকের সাথে আলাপকালে ইউএনও জানান -ঔষধ,মুদি,সবজি ও খাবারের দোকান বাদে সকল প্রকার দোকানপাট বন্ধ
থাকবে। ফার্মেসী চব্বিশ ঘন্টাই খোলা রাখা যাবে তবে জরুরী পরিসেবার দোকানপাট সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকবে। তিনি আরো বলেন- আজ আমরা সতর্ক করে যাচ্ছি কিন্তু শনিবার থেকে বিধিনিষেধ অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেল জরিমানাসহ কঠোর আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। সিরাজদিখান
বাজারের প্রায় হাজার খানেক দোকান মালিক ও কর্মচারী, নিমতলায় প্রায় পাঁচ শতাধিক দোকান মালিক ও কর্মচারী এবং শত শত ক্রেতা ও পথচারীদের মধ্যে এই সতর্কতামূলক প্রচারাভিযান চলে একটানা পাঁচ ঘন্টা। এ সময় কয়েকজন পুলিশ সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ তাঁর সাথে ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান