
সজীব আহমেদ রিমন, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৬২ তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পরীক্ষা কমিটির সুপারিশে ও দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় চলমান সকল পরীক্ষা পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। এবং শিক্ষার্থীদের নিজ নিজ জেলা শহরে পৌঁছে দেয়ার জন্য বাসের ব্যবস্থা করতে আহ্বায়ক কমিটি করা হয়েছে।
শুক্রবার (২৫ জুন) এমনটিই নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের। জানা যায়, ইউজিসির ডাইজেস্টার রিকভারি গাইডলাইন প্রণয়ন ও অনলাইন পরীক্ষা নেওয়ার বিষয়ে গত ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের ৬১ তম একাডেমিক কাউন্সিলে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মো. তোফায়েল আহমেদ বলেন, ‘আমাদের শুধু মৌখিক জানানো হয়েছে। তাই আমরা এখনো সামনে আগাতে পারিনি। ২৮ তারিখের বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার পর আমাদের সামনে আগাতে হবে।’
এদিকে, শিক্ষার্থীদের নিরাপদে বাসায় পৌছানোর জন্য ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানকে আহবায়ক করে একটি কমিটি করা হয়েছে। ট্রেজারার বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপদে বাসায় পৌঁছানোর জন্য খুব দ্রুত মিটিং করবো আমরা। কুমিল্লার বাইরে যেসব শিক্ষার্থী রয়েছে তাদের নিজস্ব বিভাগীয় শহরে পৌঁছে দেয়ার জন্য বাস সার্ভিসের ব্যবস্থা করার চেষ্টা করা হবে। উল্লেখ্য, কোভিড- ১৯ পরিস্থিতির কারণে স্থগিত থাকা পরীক্ষাগুলো গত ১৩ জুন থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নিতে শুরু করেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান