
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ঘরে স্ত্রীর ঝুলন্ত মরদেহ রেখে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছেন। শুক্রবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার আটাইল গ্রাম থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূর নাম মোছা. আদুরী খাতুন (৩০)। তিনি উপজেলার ভবানীপুর ইউনিয়নের আটাইল গ্রামের আবু হানিফের স্ত্রী।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, বিয়ের পর থেকে আদুরী খাতুন ও আবু হানিফের মধ্যে বনিবনাত হচ্ছিল না। যার কারণে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এর জেরে আদুরীকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।
বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ফের ঝগড়া হয়। একপর্যায়ে মারধরও করা হয় তাকে। নির্যাতনে অতিষ্ঠ হয়ে রাত্রি ৮ টার দিকে নিজ শয়নকক্ষে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে । মধ্যরাতে আদুরী খাতুনের ঝুলন্ত মরদেহ দেখে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যান।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান