
এইচ এম কাওসার মাদবর বরগুনা প্রতিনিধি: সদ্যসমাপ্ত বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ আসাদুজ্জামানমিন্টু মল্লিক। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১১ হাজার ১ ভোট। তার নিকটতম আওয়ামী লীগমনোনীত প্রতিদ্বন্দ্বী মোঃ শহিদুল ইসলাম মৃধা নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯২০ ভোট।মোঃ আসাদুজ্জামানমিন্টু মল্লিক উপজেলারপ্রথম
সবচেয়ে বেশী ভোট পেয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আট প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াইয়ে জিতেছেন তিনি। আর এই জয়ের সঙ্গে সঙ্গে তিনি গড়েছেন অনন্য এক রেকর্ডও।মোঃ আসাদুজ্জামানমিন্টু মল্লিক আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের সাবেক দুইবারের সফল চেয়ারম্যান প্রয়াত মোয়াজ্জেম হোসেন ফারুক মল্লিকের ছোট ভাই। একইসঙ্গে তিনি আমতলী উপজেলা শ্রমিক লীগের সভাপতি। তার আরেকটি পরিচয় হলো,
তিনি ২১শে গ্রেনেড হামলায় আহত, সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতাও বর্তমান আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য লিটন মল্লিকের ছোট ভাই। তাছাড়া তিনিএকজন সভ্রান্ত আওয়ামী লীগ পরিবারের সন্তান। তার চাচা সত্তার মল্লিক ১৯৬৭-৬৮ সালে ছাত্রলীগমনোনীত পটুয়াখালী সরকারি কলেজের জিএস ও বাউফল কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন। মুক্তিযুদ্ধেতার সংক্রিয় অংশগ্রহন ছিল। ৭৫ পরবর্তী সময়ে তার বাসায় আওয়ামী লীগের সভা, মিটিং অনুষ্ঠিতহতো। পাশাপাশি ছত্তার মল্লিক আওয়ামী লীগের দুঃসময়ে বৃহত্তর পটুয়াখালী (বরগুনা
মহকুমাঅন্তর্ভূক্ত) অন্যতম নেতৃত্ব দানকারী ও অনুদান দাতা।স্থানীয়রা বলেন, ভোটের মাঠে তার পরিবার একাধিকবার নির্বাচনে অংশ নেওয়ায় প্রচারকাজে মোঃআসাদুজ্জামান মিন্টু মল্লিকের সক্রিয় অংশগ্রহণ ছিল। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার নিজ নির্বাচনি প্রচার-প্রচারণা চালান তিনি। তাছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে তার পদচারণ আগে থেকেই। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠার কারণে ইউনিয়নের রাজনীতিতে আগে থেকেই তিনি
দক্ষ। তাই নির্বাচনে বিজয়ী হতে তেমন একটা বেগ পেতে হয়নি তার। আর তাই বিজয়ীও হয়েছেন অনেক ভোটের ব্যবধানে।এ বিষয়ে মোঃআসাদুজ্জামান মিন্টু মল্লিক বলেন, বিগত দুইবার আমার বড় ভাই মরহুম মোয়াজ্জেম হোসেন ফারুক মল্লিকচেয়ারম্যান ছিলেন। তার তৃতীয় ইউপি নির্বাচনের আগেই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। তার মৃত্যুর পর আমার মনে হয়েছে ইউনিয়নের লোকজন তাদের অভিভাবক হারিয়েছেন। তাদের আবদারে আমি
এক পর্যায়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিই। জনগনেরভালবাসা ও ভোটে আমি উপজেলায় সবচেয়ে বেশী ব্যবধানে নির্বাচিত হয়েছি। এজন্য হলদিয়ারমানুষের কাছে আমি ও আমার পরিবার চির ঋণী।তিনি বলেন, উপজেলায় প্রথম ব্যপক ভোট পেয়ে চেয়ারম্যান আমি। তাই সাধারণ মানুষের প্রতি আমার দায়িত্ব এবং কর্তব্য অনেক বেশি। তাই আমি আমার দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালনের জন্য সবার কাছে দোয়া চাই।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান