
মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাটে বাড়তি দাম পাওয়ার পরেও পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। জানা গেছে, সোনালী আঁশখ্যাত পাটের উৎপাদন ধারাবাহিক ভাবে কমছে। পাটের সোনালী অতীত এখন কেবলই ইতিহাস। এরপরেও পুরনো ঐতিহ্যকে টিকিয়ে রাখতে অবিরাম লড়াই চালিয়ে যাচ্ছে পাট চাষীরা। দেশের দ্বিতীয় বৃহৎ রপ্তানি আয়ের এখাত এখন পাট সংকটে ধুঁকছে। কাঁচা পাট সংকটের কারনে দেশের ৫০টি পাট কল বন্ধ হয়েছে।
সাম্প্রতিক সময়ে পাটে বাড়তি দাম পাওয়ার পরেও পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। আর এর পেছনের অন্যতম কারণ হলো পাট পচানোর প্রয়োজনীয় পানির অভাব এবং পাটের দামে মজুদারদের কারসাজির কারনে কৃষকের লোকসানের শঙ্কা। এছাড়া পাট বীজ আমদানি নির্ভর হওয়ায় প্রতি বছরই ঝুঁকিতে থাকে উৎপাদন লক্ষ্যমাত্রা। এরপরেও চলতি মৌসুমে এক বুক স্বপ্ন নিয়ে পাট চাষ করেছে লালমনিরহাটের কৃষকরা। রোদ-বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে সবুজ পাটকে রুপান্তরিত করেন সোনালী বর্ণে। এর পরে বিক্রি করতে গিয়ে পরে দুর্বিপাকে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান, চলতি মৌসুমে লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলায় পাট চাষে লক্ষ্যমাত্রা ধরা হয় ৪হাজার ৬শত ৪০হেক্টর জমিতে এবং আবাদ হয়েছে ৪হাজার ৭৫হেক্টর জমিতে। অন্যান্য বছরের তুলনায় কম। দেশে প্রায় পাট চাষী ২০লাখ হলেও এ খাতে নির্ভরশীল ৪০লাখ মানুষ। গত ২বছরে বাজারে পাটের দাম বেশ ভালো যাচ্ছে। এরপরেও পাট চাষে কৃষকের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে।
জানা যায়, প্রতি বছর পাটের দাম অস্বাভাবিক ভাবে ওঠা-নামার কারনে কৃষকে লোকসানের মুখ দেখতে হয়। ফলে পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক। এ ফসলকে ধরে রাখতে কৃষক যেন ন্যায দাম পায় সেদিকে সরকারি ভাবে কঠোর নজরদারী ও পাট খাতে প্রয়োজনীয় সহযোগিতার উপর জোর দাবী জানান সাধারণ কৃষকরা।
কৃষি বিভাগ জানান, এ বছর দেশী, তোসা ও কেনাপ জাতের পাট চাষ করা হয়েছে। যা আগামী এক মাসের মধ্যে বাজারে নতুন পাট পাওয়া যাবে বলে আশাবাদী কৃষি বিভাগ। তবে বৈরি আবহাওয়া না হলে এ বছর পাটের বাম্পার ফলন হবে। গত বছরের আবাদি পাট প্রতি মন তোসা প্রায় ৬হাজার, দেশী প্রায় ৫হাজার এবং মেস জাতের পাট ৫হাজার ৫শত টাকা প্রতি মণ বিক্রি হয়েছিল বলে পাট ব্যবসায়ীরা জানান।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান