
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ করোনা ভাইরাসের বিস্তার রোধে টাঙ্গাইলের সদর পৌরসভা ও কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভায় ৭ দিনের জন্য কঠোর বিধিনিষেধের ২য় দিনে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (২৩ জুন)বেলা ১১ টার দিকে টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের নেতৃত্বে পৌর এলাকার নিরালা মোড়ে
ভ্রাম্যমান আদালত পরিচালনা হয়। অভিযান পরিচালনাকালে নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে প্রাইভেট কার ও মোটরসাইকেল আরোহীসহ ৮ জনকে সর্বমোট ৪ হাজার একশত টাকা জরিমানা আরোপ করা হয়।এসময় আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম বলেন,করোনাভাইরাস মোকাবেলায় লকডাউনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান