হোম » প্রধান সংবাদ » নাটোরের বড়াইগ্রামে ডোপ টেস্ট করে ৯ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব

নাটোরের বড়াইগ্রামে ডোপ টেস্ট করে ৯ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব

মোস্তাফিজুর,জেলা প্রতিনিধি: সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫ এর একটি অপারেশন দল নাটোরের বড়াইগ্রামের গড়মাটি এলাকায় অভিযান চালিয়ে মাদকাসক্ত সন্দেহে ৯ জনকে আটক করে। পরে ডোপ টেস্ট করে মাদক সেবনের প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়।
গতকাল দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়। র‌্যাব-৫ এর কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি এ কে এম এনামুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাইজ উদ্দিন(৩৫), সজিব সরকার (৩০), শফিকুল ইসলাম (৩৫), আশরাফুল শেখ (৩৩), ইসলাম শেখ (৩৫), আব্দুল হালিম (২৮), মাসুম বিল্লাহ (২১), বাবু দাস(২১), আব্দুল্লাহ (২২) কে আটক করা হয়েছে। তাদের সকলের বাড়ি গোপালপুর ও গড়মাটি গ্রামে। তাদের কাছ থেকে গাঁজা ও গাঁজা সেবনের জন্য ব্যবহৃত সরঞ্জমাদি উদ্ধার করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!