
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে। শোষিত বঞ্চিত অধিকার আদায়ের উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগ। দিবসটি পালন উপলক্ষে নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মধ্যদিয়ে দলীয়
ও জাতীয়পতাকা উত্তোলন, স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত প্রার্থনার মাধ্যমে দিবসের শেষ হয় । ঐতিহাসিক ২৩-শে জুন (বুধবার) সকাল সাড়ে ১০ টার সময় ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাসভবন চত্বরে জাতীয় ও দলীয়
পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ কর্মসূচির সুচনা করা হয়। পরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ঐতিহাসিক এই কর্মসুচীর তাৎপর্য তুলে ধরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআই নুরুন্নবী তারিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই খোকন, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু সালেহ স্বপনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানি পোদ্দার,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ কুদরত-এ-খুদা জুয়েল,সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস,এম মাছুদ রানা, উপজেলা সংসদের সাবেক
কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ফেরদৌস আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএফ সবুজ সাধারণ সম্পদাক মোঃ সেলিম রেজা রিমান,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান মাহমুদ রাব্বি, সাধারণ সম্পাদক মোঃ পারভেজ প্রমুখ। এছাড়াও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী একর্মসূচীতে উপস্হিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাত প্রার্থনা করেন উপস্হিত সকল নেতৃবৃন্দ।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া