
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও আজ বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার(২৩ জুন) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে দলীয় নেতাকর্মীরা। এসময় জেলা আওয়ামী
লীগের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জ্বান স্মৃতি, নাহার আহমেদ, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, পৌর মেয়র এস.এম. সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক সোলায়মান হাসান, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড়মনিসহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান