
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাটাপোল গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০ রাউণ্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার (২১শে জুন) বেলা ২টা ৩০ মিনিটের সময় কাটাপোল গ্রামের বকুলতলার মোড় নামক স্থানে মৃত আইয়ুব আলী বিশ্বাসের ছেলে মোঃ ছুটু বিশ্বাসের আমবাগান থেকে এসব গুলি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার কাটাপোল গ্রামের আমবাগানে একই গ্রামের মোঃ রবিউলের মেয়ে সিমু (১২)
এবং আব্দুল আজিজের মেয়ে সাদিয়া (৮) খেলা করছিলো। খেলার করার সময় আম গাছের গোড়ায় মাটি খুঁড়তে গেলে তারা গুলি সাদৃশ্য কিছু দেখতে পায়। বিষয়টি স্থানীয় লোকজন জানতে পেরে জীবননগর থানাধীন হাসাদাহ পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে হাসাদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রকি মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিত্যক্ত অবস্থায় ৬০ রাউণ্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করে জীবননগর থানায় নিয়ে আসে। জীবননগর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২