হোম » প্রধান সংবাদ » উল্লাপাড়ায় দূর্যোগ মোকাবেলার জন্য চেক বিতরণ

উল্লাপাড়ায় দূর্যোগ মোকাবেলার জন্য চেক বিতরণ

রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বন্যা সহ নানা প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলার জন্য জিআর প্রকল্পের অধীন চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২২ জুন) দুপুরে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে ১৪ টি ইউনিয়নের চেয়ারম্যান ও পৌর মেয়রের হাতে প্রত্যেককে ১লাখ টাকা করে চেত তুলে দেন। প্রকল্প বাস্তবায়ন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে এ অর্থ বরাদ্দ দেয়া হয়।

এসময় উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকতা দেওয়ান মওদুদ আহমেদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকতা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান,সকল ইউপি চেয়ারম্যান সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য তানভীর ইমাম উল্লাপাড়ার সকল ইউপি চেয়ারম্যান এবং পৌর মেয়র কে বন্যাকালিন সহ যে কোন প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় মানুষের পাশে থাকার নির্দেশ দেন। তিনি বলেন,যে কোন দূর্যোগে একটি মানুষও যাতে সমস্যয় না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যে কেউ বিপদে পড়লে তাদের পাশে সহযোগীতা নিয়ে দাঁড়ানোর আহব্বান জানান তিনি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!