হোম » প্রধান সংবাদ » টাঙ্গাইলে পুকুরে ডুবে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

টাঙ্গাইলে পুকুরে ডুবে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পুকুরের পানিতে ডুবে নাজমুল (১৬) নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার(২১ জুন) দুপুরে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া গ্রামে  এ দুর্ঘটনা ঘটে।  নিহত প্রতিবন্ধী নাজমুল ওই গ্রামে জয়নুউদ্দিনের ছেলে। এলাকাবাসীরা জানান, নাজমুল  শারীরিক প্রতিবন্ধী। সোমবার দুপুরে দিকে বন্ধুদের সঙ্গে একই গ্রামের সামাদের পুকুরে গোসল করতে নামে।  এক পর্যায়ে নাজমুল পানিতে তলিয়ে যায়। প্রায় একঘণ্টা চেষ্টার পর গ্রামের লোকজন তার লাশ উদ্ধার করে। এ বিষয়ে নাগবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদুর রহমান মিল্টন সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!