হোম » প্রধান সংবাদ » টাঙ্গাইলে রেকর্ড সংখ্যক করোনায় আক্রান্ত, একদিনে শনাক্ত ১৬৫জন

টাঙ্গাইলে রেকর্ড সংখ্যক করোনায় আক্রান্ত, একদিনে শনাক্ত ১৬৫জন

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় ৩৮৫ জনের নমুনা পরীক্ষায় ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে যা পূর্বের সকল রেকর্ড অতিক্রম করেছে। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শনাক্তের হার ৪২ দশমিক ৮৫ শতাংশ।  সোমবার (২১ জুন) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ফলশ্রুতিতে লকডাউন আসছে টাঙ্গাইলের তিন উপজেলায়। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৮৬ জন, দেলদুয়ারে ৯ জন, সখীপুর ও ঘাটাইলে ৩ জন করে, বাসাইলে ২ জন, কালিহাতীতে ২০ জন, মির্জাপুর ও নাগরপুরে ৬ জন করে, গোপালপুরে ১২ জন, ভুঞাপুরে ১৭ জন ও মধুপুরে একজন রোগী রয়েছেন। ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন বলেন, জেলায় মোট করোনা রোগী ছয় হাজার ২৭৪ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৯৯ জনের।
তিনি আরও বলেন, গত একমাস ধরে জেলায় করোনাভাইরাসের প্রকোপ বেড়ে গেছে। এজন্য মঙ্গলবার (২২ জুন) থেকে টাঙ্গাইল পৌরসভা ও এলেঙ্গা পৌরসভা এলাকায় কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। যা আগামী ২৮ জুন পর্যন্ত চলবে। এক সপ্তাহ পরে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে জেলা করোনা প্রতিরোধ কমিটির মাধ্যমে আবার বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!