
মোঃহাসান আলী,বালিয়াডাঙ্গী প্রতিনিধিঃ ২০ জুন রবিবার সকালে গোটা দেশে একযোগে ৫৩ হাজার ৩শ ৪০টি গৃহহীন ও ভুমিহীন পরিবারের হাতে জমির দলীল ও ঘরের চাবি তুলে দিয়ে উদ্ধোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সংগে সংগতি রেখে ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ৮শ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলীল ও ঘরের চাবি তুলে দেন- বালিয়াডাঙ্গী
উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন ও বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ হাবিবুল হক প্রধান, বালিয়াডাঙ্গী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রাজিউর রহমান জেহাদ রাজু প্রমুখ । এ সময় বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউপি চেয়ারম্যান ও সকল অফিসার গণ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড ও ভাতার নামে অর্থ লেনদেন না করার আহ্বান
ধুনটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
সরিষাবাড়ীতে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে দুর্ভোগ কমাতে ব্যক্তিগত উদ্যোগে মেরামত